UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গাঁজা বিক্রি করেই মাসে আয় ৪ কোটি

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক এক বক্সার গাঁজা বিক্রি করে মাসে আয় করেন প্রায় ৪ কোটি টাকা। তিনি প্রায় দেউলিয়া হওয়া থেকে আবার ঘুরে দাঁড়িয়ে কোটি-কোটি টাকা কামাচ্ছেন তিনি। তার ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটি ভিন্ন ধরনের। গাঁজা বেচেই তার এই কোটিপতি বনে যাওয়া। প্রতি মাসে গাঁজা বেচেই পাঁচ লাখ ডলার আয় করেন ৫৪ বছর বয়সী টাইসন। বাংলাদেশি মুদ্রায় তার মাসিক আয়ের অঙ্কটা সোয়া ৪ কোটি টাকার বেশি!
ক্যালিফোর্নিয়া রাজ্যে আগে গাঁজার ব্যবহার নিষিদ্ধ থাকলেও ২০১৬ সালের নভেম্বরে ২১ বছরের বেশি বয়সীদের জন্য সেটিকে বৈধতা দেয়া হয়। এ নিয়মের বদলেরই ফায়দা তুলে নিচ্ছেন টাইসন। তার টাইসন র‍্যাঞ্চ ফার্মটি প্রতিষ্ঠা করেছেন ১৬ হেক্টর জমির ওপর।
চিট শিট নামের এক ওয়েবসাইটকে উদ্ধৃত করে মার্কা লিখেছে, প্রতি মাসে এ ব্যবসা থেকে পাঁচ লাখ ডলার আয় করেন টাইসন। অবশ্য শুধু যে পাকা ব্যবসায়ীর মতো নির্মোহ থেকে পণ্যের কেনা-বেচা করেন, তা নয়। টাইসন নিজেও সময় পেলেই পণ্যটি চেখে দেখেন।
পেশাদার ক্যারিয়ারে মোট ৫৮টি ফাইটে লড়ে এর ৫০টিতেই জিতেছেন টাইসন, হেরেছেন ৬টিতে।
(ঊষার আলো-এমএনএস)