UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

চীন সীমান্তে ৫০ হাজার সেনা মোতায়েন ভারতের

ঊষার আলো
জুন ২৯, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চীন সীমান্তে এত দিনের রক্ষণাত্মক নীতির বদলে আক্রমণাত্মক রক্ষণনীতির দিকে এগচ্ছে ভারত। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানান চীন সীমান্তে ৫০ হাজার সেনা মোতায়েন করেছে দিল্লি। এই নিয়ে প্রায় ২ লাখ সেনা মোতায়েন করেছে ভারত।
এদিকে ব্লুমবার্গ আরও বলেছে- শুধু সেনা সংখ্যাই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে রাফায়েলের মতো ভয়ংকর যুদ্ধবিমান। এর আগে ১৯৬২ সালে চীনের সঙ্গে ভারত যুদ্ধ লড়লেও দিল্লির সামরিক শক্তি এত দিন প্রতিবেশী পাকিস্তানের প্রতি আক্রমণাত্মক নীতি ব্যবহার হতো। ২০২০ সালের লাদাখ সীমান্তের গালওয়ান সংঘর্ষের সময় থেকে এই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে।
ব্লুমবার্গ বলেন, বর্তমানে চিনের সঙ্গে ভারতের বিভিন্ন সীমান্তে মোতায়েন রয়েছে মোট ২ লাখ সেনা সদস্যরা, যা গতবছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। তাছাড়া ৩ টি স্থানে ভারতীয় বিমানবাহিনীর জেট স্কোয়াড্রনও মোতায়েন রয়েছে চীনা সীমান্তের কাছে।
অন্যদিকে তিব্বত থেকে জিনঝিয়াং সামরিক কমান্ডে চীনা সেনা বৃদ্ধি ছাড়াও নতুন করে রানওয়ে ভবন, বোমা প্রুফ বাংকার নির্মাণ, নতুন জঙ্গিবিমান ছাড়াও গত কয়েক মাসে দূরপাল্লার আর্টিলারি, ট্যাংক, রকেট রেজিমেন্টস মোতায়েন করেছেন। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি করেছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুসন্ত সিং বলেছেন, ভারত পাকিস্তান সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে যা পুরোপুরি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তা এ অঞ্চলের ভূ-রাজনীতিতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আনবে।
২০২০ সালের ১৫ জুন গালওয়ানে চীনা ও ভারতীয় সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হওয়ার পর থেকেই সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ফেব্রুয়ারি মাসে উত্তেজনা কমিয়ে ভারত-চিন ২’পক্ষই প্যানগং সো থেকে তাদের সৈন্যবাহিনী, ট্যাংক, সাময়িক আস্তানাগুলো সরাতে শুরু করেন। তবে নতুন করে সীমান্তে ৫০ হাজার সেনা মোতায়েনের কারণে আবারও উত্তেজনা বাড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।

(ঊষার আলো- এম.এইচ)