UsharAlo logo
, |

২২ ঘণ্টার ভ্রমণ শেষে জিম্বাবুয়েতে পৌঁছাল টাইগাররা

ঊষার আলো
জুন ৩০, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২২ ঘণ্টার ভ্রমণ শেষে জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশের টাইগাররা। মঙ্গলবার জিম্বাবুয়ে সময় রাত ৯টা ২০ মিনিটে ম্যাচ ভেন্যু হারারেতে পৌঁছেছে তারা। আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার প্রথমবার অনুশীলন করবে বাংলাদেশের টাইগাররা।
এর আগে বুধবার হোটেলেই বিশ্রামে থাকবে মুশফিকরা। সদ্য নিযুক্ত ব্যাটিং পরামর্শক অ্যাশোয়াল প্রিন্স জোহানেসবার্গ থেকে এবং বোলিং কোচ রঙ্গনা হেরাথ দলের সঙ্গে যোগ দিয়েছে দোহা থেকে। সাদমান ইসলাম এবং সাকিব আল হাসান বুধবার দলের সঙ্গে যোগ হবেন।
সফরে ১টি টেস্ট এবং ৩ টা করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। একমাত্র টেস্টের আগে রয়েছে ২ দিনের প্রস্তুতি ম্যাচ। ওয়ানডের আগেও রয়েছে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ তবে টি-টোয়েন্টির আগে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না টাইগাররা। আগামী ৭ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ। ১৬ জুলাই থেকে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজে রয়েছে ওয়ানডে সুপার লিগের ৩০ পয়েন্ট। ২৩ জুলাই শুরু হওয়া ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হবে ২৭ জুলাই।
জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই – দুপুর ১:৩০ মিনিট
১ম ওয়ানডে – ১৬ জুলাই – দুপুর ১:৩০ মিনিট
২য় ওয়ানডে – ১৮ জুলাই – দুপুর ১:৩০ মিনিট
৩য় ওয়ানডে – ২০ জুলাই – দুপুর ১:৩০ মিনিট
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই – বিকেল ৪:৩০ মিনিট
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই – বিকেল ৪:৩০ মিনিট
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই – বিকেল ৪:৩০ মিনিট

(ঊষার আলো- এম.এইচ)