UsharAlo logo
, |

এ্যাজাক্স জুট মিলের সিবিএ সাবেক নেতা মতিয়ারের লাশ উদ্ধার

ঊষার আলো
জুন ৩০, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরির খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্দকৃত এ্যাজাক্স জুট মিলের সাবেক সিবিএ নেতা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান ( ৫৫) এর মরদেহ তার রুমের ভিতর থেকে উদ্ধার করেছে খানজাহান আলী থানা পুলিশ । মতিয়ার রহমান দির্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন ,সেখান থেকে তার হার্ট এর সমস্যা জনিত কারনে দেশে চলে আসেন । সম্প্রতি তিনি যোগিপোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ফিরোজ মিয়ার বাড়ি ভাড়া নিয়ে একাই বসবাস করতে থাকেন । মাদারিপুর তার স্ত্রী এক ছেলেকে নিয়ে বসবাস করে, স্ত্রী ও ছেলেকে এখানে নিয়ে আসার কথা ছিলো , বাড়ির মালিক রুমের থেকে দুর্ঘন্ধ ছড়িয়ে পড়লে ৩০ শে জুন বুধবার সকালে জানালার পর্দা খুলে দেখতে পায় মতিয়ার রহমানের মরদেহ খাটের উপর পড়ে আছে । এসময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে , খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে, তবে তিনি দির্ঘদিন থেকে হার্ট জনিত কারনে ভুগতেছিলেন । হয়তোবা হার্ড এ্যাটাকজনিত কারনে তার মৃত্যু হয়েছে । খবর পেয়ে দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

(ঊষার আলো-আরএম)