UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় ২২ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ উড়োজাহাজ নিখোঁজ

ঊষার আলো
জুলাই ৬, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২৯ জনসহ একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটি এন-২৬ মডেলের।
৬ জুলাই মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময়ে এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় উড়োজাহাজটিতে ২৯ জন ছিল। আরোহীদের মধ্যে ২২ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় বলেছে, অনুসন্ধান এবং উদ্ধারকারী টিম বিমানটি খোঁজার কাজ শুরু করেছে।

(ঊষার আলো- এম.এইচ)