UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে আগুনের মামলায় আটক ৮ জনের রিমান্ড মঞ্জুর

ঊষার আলো
জুলাই ১০, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনের ঘটনায় আটক ৮ জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  আদালত। শনিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানম এ আদেশ দিয়েছেন। রিমান্ড প্রাপ্তরা হলেন, মো. আবুল হাশেম (৭০), হাসিব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীফ ইব্রাহিম (৩৩) তানজিম ইব্রাহীম (২১), শাহান শাহ আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৪) এবং মো. সালাউদ্দিন (৩০)। এরআগে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ‌্যান্ড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত‌্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম‌্যান এবং ব‌্যবস্থাপনা পরিচালকসহ ৮ জনকে আটক করা হয় বলে শনিবার (১০ জুলাই) দুপুরে ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ‌্য জানান।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাসেম ফুড অ‌্যান্ড বেভারেজ কোম্পানির ছয়তলা বিশিষ্ট কারখানা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। এতে ৫২ জনের মৃত‌্যু হয় ।

(ঊষার আলো-আরএম)