UsharAlo logo
, |

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে জয়ী হলেন শের বাহাদুর দেউবা

ঊষার আলো
জুলাই ১৯, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আস্থা ভোটে জয় পেয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। রোববার(১৮ জুলাই) দেশটির পার্লামেন্টে এই ভোট অনুষ্ঠিত হয়। আস্থা ভোটে জয় পাওয়ার জন্য ১৩৬ ভোট প্রয়োজন হলেও দেউবা পান ১৬৫ ভোট আর বিপক্ষে পড়ে ৮৩ ভোট। মে মাসে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েকদিনের মধ্যে রোববার এই ভোট অনুষ্ঠিত হয়েছে। ৭৫ বছর বয়সী দেউবা এর আগে আরও ৪ বার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। রয়টার্স জানান, এবার প্রধানমন্ত্রী হিসেবে তার ১ম দায়িত্ব হবে করোনার টিকা কেনা ও কোভিড-১৯ এর বৃদ্ধি নিয়ন্ত্রণ করা।

এরআগে, গত সোমবার সুপ্রিম কোর্ট কে. পি. শর্মা অলির জায়গায় দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছিলেন। রায়ে বলা হয়, ৩ বছর ধরে ক্ষমতায় থাকা অলি পার্লামেন্ট ভেঙে দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকতে দেউবার পার্লামেন্টের আস্থা ভোটে জয় পেতে হতো।

(ঊষার আলো-আরএম)