UsharAlo logo
, |

মেসির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ খারিজ

ঊষার আলো
জুলাই ১৯, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লিওনেল মেসির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ খারিজ করলেন স্পেনের আদালত। কোপা আমেরিকার শিরোপা জিতে মেসি যেমন নিজের নামের পাশে শিরোপাহীনতার অপবাদ ঘোচালেন, তেমনি বার্সেলোনার সাথে নতুন চুক্তি করেও একটি স্বস্তির সুবাতাস ছড়িয়ে দিয়েছেন তিনি। আইন ঝামেলা থেকেও এবার মুক্তি মিলছে তার। বার্সার সাথে চুক্তির ঝামেলা শেষ করার পর তার বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপ ও জালিয়াতির অভিযোগও খারিজ করে দিল স্পেন আদালত।

২০২০ সালে স্পেনে বসবাস করা ফেডেরিকো রেত্তোরি নামে আর্জেন্টাইন নাগরিক মেসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। তার দাবি ছিল, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। অভিযোগ ছিল, মেসির সংস্থা যে অর্থ পেত সেটি সরাসরি দান করে দেওয়াই নিয়ম। কিন্তু সেটি হয়নি। অনুদান পাওয়া অর্থ ব্যাঙ্কে ঢুকত বা মেসির ব্যক্তিগত কাজে খরচ হত বলে অভিযোগ করেছিলেন রেত্তোরি। তবে, এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু রেত্তোরিও প্রামাণ্য কোনো নথিও দেখাতে পারেননি। স্পেনের আদালত ওই অভিযোগ খারিজ করে দেন। ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। এমনকি রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।

(ঊষার আলো-আরএম)