UsharAlo logo
, |

আজ থেকে চার দিন বন্ধ টিকার কার্যক্রম

ঊষার আলো
জুলাই ২০, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার (২০ জুলাই) থেকে দেশে ৪দিন করোনার টিকাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। এরপরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকছে। এই চারদিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকছে। শনিবার আবার টিকা কার্যক্রম শুরু হবে।

(ঊষার আলো-আরএম)