UsharAlo logo
, |

বাগেরহাটে নমুনা পরীক্ষা হয়নি দুইদিন

ঊষার আলো
জুলাই ২৪, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : দক্ষিনাঞ্চলের অন্যতম জেলা বাগেরহাটে গত দুইদিন করোনা সনাক্তে কোন নমুনা সংগ্রহ বা পরীক্ষা করা হয়নি।

ঈদুল আযহার ছুটির কারণে জনবল না থাকায় করোনার আপডেট তথ্য দিতে পারে নাই জেলা সিভিল সার্জন অফিস। সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির শনিবার সকালে জানান, ঈদের ছুটি থাকায় গত দুই দিন করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ বা পরিক্ষা হয় নি। শনিবার সকাল থেকে যথানিয়মে পরিক্ষা শুরু হয়েছে। রবিবার সকালে ২৪ ঘন্টার করোনা আপডেট তথ্য দেয়া হবে।

(ঊষার আলো-আরএম)