UsharAlo logo
, |

খুলনা বিভাগে আরও ৩৩ জনের মৃত্যু

ঊষার আলো
জুলাই ২৪, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায়  আরও ৩৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে মোট দুই হাজার ১২৬ জন মারা গেছেন। একই সময়ে ২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার (২৪ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে খুলনায় ৮ জন, যশোরে ৬ জন এবং নড়াইল, মাগুরা, ঝিাইদহ ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।

সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৭৮৪ জনের দেহে। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ১২৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৯৭৩ জন।

(ঊষার আলো-আরএম)