ঊষার আলো ডেস্ক : সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম (৭৯) চলে গেলেন না ফেরার দেশে। আজ( শনিবার) সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্ররাজনীতিতে যুক্ত হন জাহানারা বেগম। ১৯৫৯ সালে তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তিনি ২বার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ৬ষ্ঠ জাতীয় সংসদ র্নিবাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে রাজবাড়ী-১ আসন থেকে সংসদ সদস্য র্নিবাচিত হন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেনে।অধ্যাপিকা জাহানার বেগম প্রতিমন্ত্রী থাকাকালীন রাজবাড়ী জেলা গণ গ্রন্থগার, শিল্পকলা একাডেমি, আধুনিক সুইমিংপুল ও বাংলাদেশ এ্যাক্রেবেটিক সেন্টারসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেন।
(ঊষার আলো-আরএম)
