UsharAlo logo
, |

আবারও গাজায় ইসরাইলের বিমান হামলা

ঊষার আলো
জুলাই ২৬, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের দাবি, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সামরিকঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। গাজার স্বাস্থ্যমন্ত্রী জাানান, রোববার স্থানীয় সময় ভোরে ইসরাইলি যুদ্ধবিমান থেকে উপত্যকার খান ইউনিস ও দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার ভোরে গাজার মৎস্য আহরণ কেন্দ্রের ১২ থেকে ৬ নটিক্যাল মাইলের মধ্য থেকে ইসরাইলে আগুনে বেলুন ছোড়া হয়। এঘটনায় সীমান্তবর্তী ৩টি ইসরাইলি এলাকায় আগুন ধরে যায়। তাই বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

(ঊষার আলো-আরএম)