UsharAlo logo
, |

কঠিন লড়াইয়ের পর রোমান সানার বিদায়

ঊষার আলো
জুলাই ২৭, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কঠিন লড়াইয়ের পর টোকিও অলিম্পিকের আর্চারি থেকে বিদায় নিলেন বাংলাদেশের আর্চার রোমান সানা। এলিমিনেশন রাউন্ডের ১ম ম্যাচ জিততে বেগ পেতে হয়নি রোমান সানার। গ্রেট ব্রিটেনের টম হলকে সহজেই ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে শীর্ষ ৩২-এ উঠে গিয়েছিলেন তিনি।

কিন্তু ২য় রাউন্ডে তার সেই স্বপ্ন পূরণ হলো না। মঙ্গলবার (২৭জুলাই) শেষ পর্যন্ত ৪-৬ সেট পয়েন্টে রোমান সানার হার হলো কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে। প্রিকোয়ার্টার ফাইনালে ওঠার শুরুটাও দারুণ হয়েছিল রোমান সানার। ১ম সেটে ৯, ৯, ৮ স্কোর করে ২৬-২৫ ব্যবধানে জিতে ২ পয়েন্ট নিয়ে নেন। এমন সূচনার পর ২য় ও ৩য় সেট হেরে যান রোমান সানা।

তবে ৪-২ সেট পয়েন্টে পিছিয়ে পড়েও দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন ৪র্থ সেট জিতে (২৭-২৬)। শেষ সেটটায় যখন তীর ছুড়তে শুরু করেন রোমান সানা তখন ২ জনের পয়েন্ট চার করে। জিতে গেলেই শেষ ষোল- এমন এক পরিস্থিতির সেটটি রোমান হেরে গেলেন ২৬-২৫ ব্যবধানে।

(ঊষার আলো-আরএম)