UsharAlo logo
, |

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্সের পদত্যাগ

ঊষার আলো
জুলাই ৩১, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্স ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্সের পদত্যাগের মধ্যে দিয়ে হন্স অধ্যায় শেষ হলো। শুক্রবার(৩০জুলাই)তিনি এই পদত্যাগপত্র জমা দেন। তিনি টানা এক দশক প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি এমন এমন দল বাছাই করেছেন তারা গোটা বিশ্ব জয় করে বড় বড় দলকে হারিয়েছে

অস্ট্রেলিয়ার দলের সাবেক স্পিন বোলার ট্রেভর হন্স ১৯৯৩ সালে ১ম নির্বাচক হন। লম্বা সময় দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে অস্ট্রেলিয়া টানা ১৬ টেস্ট জিতেছে আর ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ জিতেছে।

এবার অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান জর্জ বেইলি প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে, ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো এই বিষয়টি নিশ্চিত করেনি।

(ঊষার আলো-আরএম)