UsharAlo logo
, |

দেশে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু

ঊষার আলো
জুলাই ৩১, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২০ হাজার ৬৮৫ জন।

৩০ জুলাই সকাল ৮টা থেকে ৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৩৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

আজ শনিবার (৩১ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন ও এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় কোভিড শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এই পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ১৪ শতাংশ। সুস্থতার গড় হার ৮৬ দশমিক ২৯ শতাংশ। আর মৃত‌্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬৭ জন, খুলনা বিভাগের ২৭ জন, বরিশাল বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৫৫ জন, রাজশাহী বিভাগের ২২ জন, রংপুর বিভাগের ১৬ জন, ময়মনসিংহ বিভাগের ১২ জন ও সিলেট বিভাগ মোট ৯ জন।

(ঊষার আলো-এফএসপি)