UsharAlo logo
, |

টোকিও অলিম্পিক, শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

ঊষার আলো
আগস্ট ১, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টোকিও অলিম্পিক হতে খালি হাতেই ফিরছে বাংলাদেশ। আর্চারি, সাঁতার, শুটিং ও অ্যাথলেটিক্স এই ৪ ডিসিপ্লিনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা।

আর্চারি, সাঁতারের ইভেন্ট ও শুটিং থেকে বাংলাদেশের অর্জন ছিল শূন্য। আর এবার অ্যাথলেটিক্স থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। ৪০০ মিটার স্প্রিন্টের হিটে সকলের শেষে থেকে শেষ করেছেন জহির রায়হান।

৪০০ মিটার স্প্রিন্টের হিটে কোয়ালিফাই করেন যুক্তরাষ্ট্রের চেরি মিশেল, বারবাডোজের জোন্স জোনাথন ও জ্যামাইকার টেইলর ক্রিস্টোফার।

(ঊষার আলো-এফএসপি)