UsharAlo logo
, |

নরওয়েতে তীর-ধনুক হামলা : মৃত্যু ৫

ঊষার আলো
অক্টোবর ১৪, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নরওয়েতে তীর-ধনুকের হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। দেশটির কংসবার্গ প্রদেশের ‘কুপ এক্সট্রা’ সুপারমার্কেটে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় এক ডেনিশ নাগরিককে(৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সে একাই তীর-ধনুকের সাহায্যে এ হামলা চালিয়েছেন। তবে হামলার কারন এখনও জানা যায়নি। নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এ হামলার ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, মার্কেটে কেনাকাটার সময় দেখতে পান যে ১ জন লোক মার্কেটের এক কোণায় দাঁড়িয়ে অন্যদের দিকে তীর-ধনুক তাক করে আছেন। এ সময় তারা নিজেদের জীবন বাঁচাতে এদিক-ওদিক দৌড়া দৌড়ি করতে থাকে। নরওয়ে পুলিশ এ ঘটনায়  সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।