UsharAlo logo
, |

ফুলতলায় গাঁজাসহ যুবক আটক

ঊষার আলো
অক্টোবর ১৬, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ফুলতলা থানা এলাকা থেকে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) জেলা ডিবি পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত’র নেতৃত্বে এস আই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স ফুলতলা উপজেলার দামোদর গ্রামে অভিযান চালায়।

এসময় অভয়নগরের চন্দনগাতী এলাকার জাহাঙ্গির গাজীর ছেলে মেহেদী হাসান ১৯) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এঘটনায় এসআই আল আমিন শনিবার সকালে ফুলতলা থানায় আসামীকে হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং- ১৩।

(ঊ/আ-আরএম)