UsharAlo logo
, |

ইয়েমেনে বিস্ফোরণে নিহত ১২

ঊষার আলো
অক্টোবর ৩১, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

এডেন বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাতে এডেন বিমানবন্দরের বাইরের প্রবেশমুখে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে পুরো শহর কেপে ওঠে। এতে আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে গেছে। ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এ বিস্ফোরণে ১২  বেসামরিক নাগরিক নিহত ও গুরুতর আহত হয়েছে আরও অনেকে।

 

(ঊষার আলো-আরএম)