UsharAlo logo
, |

স্ত্রী, শাশুড়িসহ ক্রিকেটার নাসিরের জামিন

ঊষার আলো
অক্টোবর ৩১, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও  শাশুড়ি সুমি আক্তারের জামিন মঞ্জুর করেছে আদালত।

রোববার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। মামলার বাদী তাম্মির স্বামী রাকিব হাসান ও তার আইনজীবী ইসরাত হাসানও এ দিন আদালতে উপস্থিত ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান ৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী এবং তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান।

শুনানি শেষে ক্রিকেটার নাসিরসহ ৩ জনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। এরআগে, গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন।

 

(ঊষার আলো-আরএম)