UsharAlo logo
, |

৯ ডিসেম্বর বাংলাদেশের নিউ জিল্যান্ড যাত্রা

ঊষার আলো
ডিসেম্বর ২, ২০২১ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট মাঠে গড়াবে আগামী ৪ ডিসেম্বর। আর খেলা পাঁচদিন হলে শেষ হবে ৮ ডিসেম্বর। আর পরদিনই বাংলাদেশ উড়াল দেবে নিউ জিল্যান্ডে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউ জিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এই বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড গিয়েছিল। এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। আর এবার শুধু দুটি টেস্ট খেলবে দুই দল।

নতুন বছরের প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইতে আতিথেয়তা নেবে বাংলাদেশ। আর ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। নিউ জিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন প্রটোকলের ফলে বাংলাদেশকে আগেভাগে যেতে হচ্ছে। গতবার গিয়ে মোট ১৪ দিনের রুম কোয়ারেন্টাইন করেছে বাংলাদেশ। আর সাতদিন পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে করেছিল অনুশীলন।

তবে এবার তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে, নেগেটিভ এলেই মুক্তি। একদম স্বাভাবিক জীবনযাপনই করতে পারবেন ক্রিকেটাররা।

২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউ জিল্যান্ডে তিন ফরম্যাটে মোট ৩২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিততে পারেনি কোনো ম্যাচই।

(ঊষার আলো-এফএসপি)