UsharAlo logo
, |

কালিয়াকৈরে তুলার গোডাউনে আগুন

ঊষার আলো
জানুয়ারি ১০, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পদ্মপাড়া বাজারে একটি তুলার গোডাউন আগুনে পুড়ে গেছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার সময় জয়নাল আবেদীনের একটি তুলার গোডাউনে আগুন লেগে যায়।

প্রথমে এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসময় গোডাউনে থাকা সমস্ত তুলা পুড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে পাশেই কিছু ছেলেরা আগুন পোহাচ্ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।