UsharAlo logo
, |

পোল্ট্রিফার্মে আগুন, পুড়ে ছাই হাজার মুরগি

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাউজানে পোল্ট্রি ফার্মে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় এক হাজার মুরগি পোড়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার সময় উপজেলার রাউজান সদর ইউনিয়নের দক্ষিণ পূর্ব রাউজান এলাকার সালেহ আহমদ সারাংয়ের বাড়ি সংলগ্ন মো.রাশেদের পোল্ট্রিফর্মে এ ঘটনা ঘটে। এতে এক হাজার পোল্ট্রি মুরগি, মুরগির খাবার, ঔষধ সহ সম্পূর্ণ ফার্মটি বষ্মীভূত হয়। এঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, বিভিন্ন জন থেকে ধার-দেনা করে স্বাবলম্বী হওয়ার উদ্দ্যেশ্যে ফার্মটি করেছিলেন স্থানীয় বাসিন্দা মো.আনোয়ার মিয়ার পুত্র মো.রাশেদুল আলম(৩২)।তিনি জানান, রাতেও সব ঠিকঠাক ছিল। হঠাৎ মানুষের চিৎকার শুনে এসে দেখি পুরো ফার্ম জুড়ে আগুন। তখন তা নিয়ন্ত্রণেরও বাইরে ছিল।

স্থানীয়রা জানান ফার্মের দরজা খোলা অবস্থায় ছিল। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে একাজ করতে পারে। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকেও আগুণের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘটনার প্রতেক্ষ্যদর্শী ফজলু সওদাগর ও সাজ্জাদ জানান, আগুনে পুড়তে থাকা বাঁশের শব্দ শুনে এসে দেখি ফার্মে আগুন জ্বলছে। মূহুর্তের মধ্যেই  পুড়ে যায় পুরো ফার্ম।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, স্বাবলম্বী হওয়ার জন্য রাশেদ এ ফার্মটি করেছিল। তার ফার্মে আগুনের বিষয়টি দুঃখজনক।