UsharAlo logo
, |

কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

pial
এপ্রিল ১৯, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মোট ২০.৪২ টাকায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুন ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

(ঊষার আলো-এফএসপি)