UsharAlo logo
, |

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুনে নিহত ২

koushikkln
আগস্ট ১২, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুনে দু’জনের মৃত্যু হয়েছে। জেলার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বিজয় এবং রুজন। তারা উপজেলার দিঘলকান্দি গ্রামের বাসিন্দা এবং ওই পাম্পে তেল কিনতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান তারা।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ২ জন ওই ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়েছিলেন। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকা-ে দুইজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।’