UsharAlo logo
, |

উসকানিমূলক ভিডিও সরাতে ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে রিট

ঊষার আলো
আগস্ট ৩০, ২০২২ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : উসকানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ এবং ভিডিও সরিয়ে ফেলতে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে রিট দায়ের করা হয়েছে।রিটে উসকানিমূলক ভিডিও চিহ্নিত করতে মনিটরিং বোর্ড গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরাফাত হোসেন খান এ নোটিশ পাঠান। সুপ্রিম কোর্টের আইনজীবী নিলুফার আনজুম এবং জজ কোর্টের ব্যারিস্টার আশরাফুল ইসলাম এ রিট দায়ের করেন।বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে আজই রিট আবেদনটির শুনানি হতে পারে।

ঊষার আলো-এসএ