UsharAlo logo
, |

প্রথম দিনই বিকল মেট্রোরেলের টিকিট মেশিন

ঊষার আলো
ডিসেম্বর ২৯, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বুধবার উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনগণের জন্য চলাচল উন্মুক্ত হয়েছে স্বপ্নের মেট্রোরেলের। সকাল ৮টায় উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।মেট্রোর এ প্রকল্প জনগণ যে পছন্দ করছেন, তার প্রমাণ পাওয়া গেল প্রথম দিনই।

কারণ, ইতোমধ্যে এ ট্রেনের টিকিট বিক্রির একটি মেশিন বিকল হয়ে গেছে। উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোস্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। টিকিট কাউন্টার থেকে যাত্রীদের লাইন ছাড়িয়ে গেছে রাস্তা পর্যন্ত।

ঊষার আলো-এসএ