UsharAlo logo
, |

অসিত কুমার সাহার মৃত্যুতে জেলা বিএনপির শোক

Mohon Chowdhury
আগস্ট ১২, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাকোপ উপজেলা বিএনপির সভাপতি অসিত কুমার সাহা আর নেই। বুধবার (১২ আগস্ট) তিনি পরলোকগমন করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খুলনা জেলা বিএনপি। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দলের দুঃসময়ে অসিত কুমার সাহা দৃঢ় মনোবল নিয়ে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো দূরদর্শী, নিবেদিতপ্রাণ ও বিচক্ষণ রাজনৈতিক নেতার মৃত্যুতে দাকোপসহ খুলনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। দল ও জনগণের সেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি কামনা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ নেতৃবৃন্দ।