UsharAlo logo
, |

খানজাহান আলী থানা পুলিশের  অভিযানে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার : ১

ঊষার আলো ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

১৪ জুলাই  রাতে  খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন ফুলবাড়ীগেটস্থ এজাক্স জুট মিলের প্রধান ফটকের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) মো. মিরাজুল ইসলাম(২৭), পিতা-জাকির হোসেন, সাং-গিলাতলা মোল্লাপাড়া, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরী’কে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

 গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা  করা হয়েছে।