UsharAlo logo
, |

আগামীকাল মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার বার্ষিক সাধারণ সভা

Mohon Chowdhury
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার বার্ষিক সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।

সংগঠনের সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর ইউনিয়নের নির্বাচন এবং ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

এমইউজে খুলনার পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা ও আসন্ন নির্বাচনে সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাধারণ সভা ও নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।