UsharAlo logo
, |

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত

ঊষার আলো
অক্টোবর ১৫, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানে জুমার নামাজ চলা কালে মসজিদে বোমা বিস্ফোরণে ১৬ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও ৩২ জন মুসল্লি আহত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) কান্দাহারে এ ঘটনাটি ঘটেছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি বলেন, এই বোমা বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের বিস্তারিত তথ্য অনুসন্ধান করছেন।

এর আগে, গত সপ্তাহে কুন্দুজের শিয়া মসজিদে বোমা হামলার হয়েছিলো। আইএস ওই হামলার দায় স্বীকার করেছিল।

 

(ঊষার আলো-আরএম)