ঊষার আলো ডেস্ক : টানা ৪ ম্যাচ ধরে ব্যর্থ ওপেনিং জুটি। তাই দ্রুত ক্রিজে আসতে হচ্ছে তিনে নামা সাকিব আল হাসানকে। আজও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। ২৪ রানের মাথায় উইকেট হারানোর পর চতুর্থ ওভারে ক্রিজে আসেন সাকিব। আগের তিন ম্যাচে তিনি ৩৬, ২৬ ও ২৬ রান করেন।
বাংলাদেশ: ৪৮/১ (৯.৪ ওভার)
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে সৌম্যকে দেখা যাচ্ছিল সাবলীল। তৃতীয় ওভারে টার্নারকে লং-অফে হাঁকিয়েছিলেন দারুণ এক ৬। কিন্তু বেশিদূর যেতে পারেননি। আগের তিন ম্যাচে সর্বোচ্চ ২ করা সৌম্য আবারও দুই অংকের ঘর পেরোতে পারেননি। হ্যাজলউডের শর্ট লেন্থের বলে কাভারে ক্যাচ তুলে দেন তিনি। দশ বলে মাত্র ৮ রান করেন সৌম্য। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান।
বাংলাদেশ একাদশে কোনো ধরণের পরিবর্তন ঘটেনি। আগের একাদশেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
(ঊষার আলো-এফএসপি)
