UsharAlo logo
, |

যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন শোরুম উদ্বোধন

Mohon Chowdhury
অক্টোবর ১৯, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে যশোরে নতুন শোরুম চালু করেছে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যার। রোববার (১৮ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শোরুম উদ্বোধন করেন এক্স সিরামিকস গ্রুপের চিফ বিজনেস অফিসার (সিবিও) ইমতিয়াজ হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের এভিপি, রিটেইল বিজনেস অপারেশন মো. ইকবাল কবির এবং এভিপি, রিটেইল ডেভেলপমেন্ট আব্দুল্লাহ আল কাফি। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, ডিলার ও রিটেইলাররা অনুষ্ঠানে অংশ নেন।

 

ইমতিয়াজ হুসাইন বলেন, নতুন এই শোরুমের মাধ্যমে যশোরের গ্রাহকরা আধুনিক টাইলস ও বাথওয়্যার পণ্য সরাসরি দেখার এবং নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে।

 

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নতুন শোরুমের মাধ্যমে যশোর ও আশপাশের এলাকার গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়া আরও সহজ হবে। পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণেও উদ্যোগটি ভূমিকা রাখবে।

ঊআ- মোচৌ