সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে নাহিদ ইসলাম বলেন ,আজকে যে নির্বাচিত সরকার এসেছে, এই সরকার হাওয়া থেকে আসেনি,এই সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসেনি।সেই সরকার একটি অন্তর্বর্তী সরকারকর্তৃক আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে এসেছে।তাদের বৈধতা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থান,অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ হয়েছে সেই আদেশ।এটা যেন নির্বাচিত সরকার ভুলে না যায়,এটা আমরা কেউই ভুলে না যাই জাতীয় সংসদকে আবারও যদি পুরোনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়,শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয় সেটা জুলাই গণঅভ্যুত্থানের সাথে, নির্বাচনের সাথে,অন্তর্বর্তী সরকার এই সবকিছুর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতের সাথে,হাজারও মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে।
তিনি বলেন,আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দল, এই যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে এটা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই-বোনের শাহাদাতের মধ্য দিয়ে। তারা রক্ত দিয়েছিল বলে,আপনারা রাজপথে ছিলেন বলে,জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলেই এই রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু,খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ,এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।
