UsharAlo logo
, |

আমরা বৃহত্তর খুলনাবাসীর দোয়া ও ইফতার অনুষ্ঠান

ঊষার আলো ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

আমরা বৃহত্তর খুলনাবাসীর  দোয়া ও ইফতার অনুষ্ঠান  বুধবার বিকেলে  রয়্যাল হোটেলে অনুষ্ঠিত হয় ।

 সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় দোয়া মাহফিলে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  স্বাগত বক্তব্য দেন  সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের ।

  দোয়া ও ইফতার  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ।

  প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু  বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান আমার উপর আস্থা রেখে খুলনা নগরীকে পরিছন্ন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব  অর্পন দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় আমি সাধ্যমত চেষ্টা করব।

  তিনি খুলনার উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নয়নে কর্মকাণ্ড বাস্তবায়নে নাগরিক সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ।

 এক্ষেত্রে তিনি বলেন, নাগরিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে  মূল্যবান পরামর্শ  অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে  ।

 অনুষ্ঠানে  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সমাজসেবক রোটাঃ সৈয়দ আবু সইদ, এ্যাড শামীমা সুলতানা শিলু,  এনটিভি’র ব্যুরো চীফ মোহাম্মদ আবু তৈয়ব,খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার গাজী আলাউদ্দিন আহমদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আশরাফ উল জামান, মহাসচিব শেখ হাফিজুর রহমান, অধ্যাপক আবুল বাসার, মোল্য মারুফ রশিদ , গাজী সালাউদ্দিন, রকিব ফারাজি,খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড.বাবুল হাওলাদার, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দৈনিক জন্মভূমির উপ সম্পাদক সোহবার হোসেন, নিরাপদ সড়ক  চাই এর খুলনা মহানগর কমিটির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না, সিয়াম নির্বাহী সম্পাদক এড. মাসুম বিল্লাহ,  নিরাপদ খুলনা চাই এর সভাপতি বাদশা সরদার।

 অনুষ্ঠানে আমরা বৃহত্তর খুলনাবাসী নেতৃবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন  সিরাজুল ইসলাম লিটন, শাহজাহান জমাদ্দার,ইঞ্জি: নাজমুল হুদা, মো: আতিয়ার রহমান,এস এম মিজানুর রহমান,  নাজমুল হক মুকুল, খান হাবিবুর রহমান, এস ওয়াহিদুল রহমান বাবু, মনির হোসেন, মনোয়ার হোসেন লাভলু, আজিজুল হক,  ফিরোজ আহমেদ, মল্লিক আবুল কালাম আজাদ  মীর কাউসার মিজু, মোঃ জিনারুল ইসলাম,রুহুল আমিন মিঠু,মোঃ আমজাদ হোসেন,  জি এম ফারুক, আরিব আহমেদ, এস কে রানা প্রমুখ ।

 পবিএ রমজান মাসে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যান কামনা করে দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম ।

ঊআ-রহমাতুল্লাহ