জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিভিন্ন আওয়ামী লীগ কালচারাল বিভিন্ন শক্তি,মিডিয়া আওয়ামী লীগকে আবার রিভাইভ করার চেষ্টা করছে।আমাদের তরুণ প্রজন্ম যতদিন বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে,এ জুলাইয়ের স্মৃতি নিয়ে যারা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে আছে।আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া আওয়ামী কালচারাল শক্তি,আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না।’
সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন,‘আমাদের ফ্যাসিবাদের বিপক্ষের শক্তিগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমরা সবাই একসঙ্গে লড়াই করে যাবো।’
