UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক স্টোকস

pial
এপ্রিল ২৮, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইংল্যান্ড টেস্ট দলের নতুন ক্যাপ্টেন হিসেবে বেন স্টোকসকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তাকে নিয়োগ দেয় ইংলিশ ক্রিকেট বোর্ড।

৩০ বছর বয়সী অলরাউন্ডার স্টোকস ৭৯ টেস্টে পাঁচ হাজার রান করেছেন ও নিয়েছেন ১৭৪ উইকেট। তার আগে দুই দফায় ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছেন।

এছাড়া জো রুটের পদত্যাগের পর স্টোকসে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ দিয়েছিল কয়েকজন সাবেক ইংলিশ ক্রিকেটার।

(ঊষার আলো-এফএসপি)