ঊষার আলো ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর দুই থেকে চার হাজার রাশিয়ান সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান স্কট বেরেয়ার।
মঙ্গলবার দেশটির কংগ্রেসশনাল শুনানিতে তিনি এ দাবি করেন। খবর বিবিসির।স্কট বেরেয়ার বলেন, রাশিয়ার পরিকল্পনা খারাপ ছিল। হতাহতের এ সংখ্যা গোয়েন্দা এবং ওপেন সোর্স রিপোর্টিংয়ের ভিত্তিতে করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে দুই পক্ষের সংঘর্ষে রাশিয়ার এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
ঊষার আলো-এসএ
