UsharAlo logo
, |

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) খুলনা মহানগর কার্যালয়ে সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন সভা পরিচালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, গাজী মিজানুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, আলহাজ্ব সরোয়ার বন্দ, মেহেদী হাসান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তা সংগঠনের সর্বস্তরে বাস্তবায়ন করা হবে। এছাড়াও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।

ঊআ-মোহন চৌধুরী