ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ২২ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরীর নতুন বাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ওয়ার্ড সভাপতি মো. মিরাজ মহাজনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি আলহাজ মুফতি ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সালিম হোসাইন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হাকিম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক মো. রজব আলী সানা, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. খোকা খান, প্রশিক্ষণ সম্পাদক মো. আকতার হোসেন, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. সাদ্দাম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মো. মিকির, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মো. চুন্নু হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর, সদস্য মো. জাহাঙ্গীর ফকির, মো. বেল্লাল, মো. মুজিবর রহমান, মো. হাবিবুল্লাহ, মো. বোরহান ও মো. মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের শেষ পর্বে প্রধান অতিথি আলহাজ মুফতি ইমরান হোসাইন পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। এতে মো. মিরাজ মহাজনকে সভাপতি এবং মোহাম্মদ জাবের হোসেনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
