খুলনা মহানগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬ ও ১২ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টায় সোনাডাঙ্গা থানার ২৬ নম্বর ওয়ার্ডের টিএসসি মোড়স্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আকবার আলী পাঠান এবং পরিচালনা করেন সেক্রেটারি মো. শাকির হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন হাওলাদার ও মো. সালিম হোসাইন।
এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য আলহাজ্ব আকবার আলী পাঠানকে সভাপতি এবং মো. শাকির হোসেনকে সেক্রেটারি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়।
অপরদিকে, একই রাতে খালিশপুরের এস লাইন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ১২ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা হাফিজুর রহমান এবং পরিচালনা করেন মো. শোয়াইবুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুফতী ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী ইসহাক ফরিদী, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ আব্দুল লতিফ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. বাদশা খান।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। পরে মাওলানা হাফিজুর রহমানকে সভাপতি এবং মো. শোয়াইবুর রহমানকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সম্মেলনে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
