পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, ন্যায়বিচার ও শান্তির বার্তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করলে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মো. ইউসুফ হাবিব দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহ-সভাপতি সোহরাব হোসেন ও মো. জহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ)সহ ক্লাবের সদস্য ও সাংবাদিকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু তৈয়ব, মো. এরশাদ আলী, আতিয়ার পারভেজ, আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, এস এম নূর হাসান জনি, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, শেখ শামসুদ্দীন দোহা, জয়নাল ফরাজী, মো. নাজমুল হাসান, মো. আসাফুর রহমান কাজল, দিলীপ কুমার বর্মন, রিংটন মন্ডল, ইয়াসীন আরাফাত রুমী, মুহাম্মদ নূরুজ্জামান, সোহাগ দেওয়ান, মো. খায়রুল আলম, মো. আজিজুল ইসলাম, মো. মেহেদী মাসুদ খান, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূর, মো. মাসুম বিল্লাহ ইমরান, মো. হাবিবুর রহমান, মো. রাজু আহমেদ এবং ক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
