UsharAlo logo
, |

এক কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

Mohon Chowdhury
জুন ১৩, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশ এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটে লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে লবণচরা থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মেসার্স ‘শেফা মেডিকেল হল’-এর সামনে পাকা ফুটপথ থেকে হাসান মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকার বাসিন্দা।

তল্লাশি চালিয়ে তার কাঁধে ঝোলানো একটি ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, আসামির অপরাধ সংক্রান্ত তথ্যভাণ্ডার (সিডিএমএস) পর্যালোচনায় তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা অপরাধের তথ্য পাওয়া যায়নি।

ঊআ-মোচৌ