UsharAlo logo
, |

এমইউজের শুভেচ্ছা ও সাংবাদিক নির্যাতনের নিন্দা

Mohon Chowdhury
জুন ২৪, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। একই সঙ্গে ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমইউজের পক্ষ থেকে টেলিভিশনটির খুলনা অফিসে কর্মরত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, একাত্তর টেলিভিশন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমইউজে খুলনার সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ এএইচএম শামিমুজ্জামানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে, বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় শফিকুল আলম তুহিনকে খুলনা প্রেসক্লাবে এমইউজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, তাঁর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে নতুন গতি সঞ্চার হবে।

অন্যদিকে, মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে একটি রাজনৈতিক কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এমইউজে খুলনার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এএইচএম শামিমুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে একই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মো. জাকির হোসেন এবং সাবেক নির্বাহী সদস্য শেখ দারুল আলম।