UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন

ঊষার আলো
মে ২২, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (২২ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজেই।

শ্রীলঙ্কা থেকে ফেরার পরেই কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। কোভিড পরীক্ষার ফলাফল দুবার নেগেটিভ আসায় যোগ দিয়েছিলেন দলের সাথে। কিন্তু ঈদের ছুটির পর ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও তাকে দেখা যায়নি মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সুজনের টিম লিডারের দায়িত্ব পালনের কথা ছিল। তবে এখন করোনা পজিটিভ হওয়ায় তিনি আর তা পারছেন না।

আকরাম খান জনান, ‘কোভিড পজিটিভ হওয়াতে সে দলের সাথে নেই। যেহেতু খেলা ঘরের মাঠেই হচ্ছে কাজে টিম লিডারের দায়িত্ব আমরাই দেখব। এই দায়িত্ব নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা না।’

(ঊষার আলো-এফএসপি)