UsharAlo logo
, |

করোনায় না ফেরার দেশে খুলনা সিআইডির ইন্সপেক্টর শহিদুল

ঊষার আলো
জুলাই ১৯, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনায় না ফেরার দেশে চলে গেলেন খুলনা সিআইডি পুলিশের ইন্সপেক্টর (ওসি) মোঃ শহিদুল ইসলাম শাহিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। সোমবার (১৯ জুলাই) ভোর সোয়া চারটায় ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।

তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। নাজিরপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস সত্তারের ছেলে। তার মেঝো ভাই নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু বলেন, শাহিন ২২ মে থেকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। এরপর তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

(ঊষার আলো-আরএম)