UsharAlo logo
, |

কুয়েটে গ্রেড-০৯ তদূর্ধ্ব কর্মকর্তাদের চাকরি বিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুয়েটে গ্রেড-০৯ তদূর্ধ্ব কর্মকর্তাদের চাকরি বিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ গ্রেড-০৯ তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য দিনব্যাপী “চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচারণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন ও এক্টিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণের কারিগরি অধিবেশন-১ পরিচালনা করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান। তিনি চাকরিবিধি, প্রশাসনিক নীতিমালা ও কর্মক্ষেত্রে দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কারিগরি অধিবেশন-২ পরিচালনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরীফুল আলম। তিনি আচরণবিধি, নৈতিকতা এবং কর্মক্ষেত্রে পেশাদারিত্বের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।

প্রশিক্ষণ প্রোগ্রামে কুয়েটের গ্রেড-০৯ তদূর্ধ্ব সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন, নৈতিক দায়বদ্ধতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।