UsharAlo logo
, |

কুয়েট অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে সভাপতি মঈনুল হক, সম্পাদক গোলাম কিবরিয়া নির্বাচিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত কুয়েট অফিসার্স এসোসিয়েশন ক্লাবের সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে এস এম সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হেলাল ফকির নির্বাচিত হন।

এছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে শেখ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদে এম এম রবিউল ইসলাম শুভ, কোষাধ্যক্ষ পদে মোঃ শহীদুল্লাহ আযম নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হন জি. এম. মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাদেক হোসেন প্রামানিক।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আবু হায়াত। আর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিনা মনিরুল ইসলাম, মুঃ মিজানুর রহমান, কাউসার আহমেদ এবং মোঃ জোহুর-উজ-জামান।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

ঊআ-মোহন চৌধুরী