UsharAlo logo
, |

কেএমপির অভিযানে ইয়াবাসহ আটক ৩

ঊষার আলো
আগস্ট ৮, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়ের হয়েছে।

রোববার (৮ আগস্ট) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টার অভিযানে খালিশপুর হাউজিং বাজার এলাকার সোহাগ হাওলাদার(৪০), খালিশপুর আলমনগর পালপাড়া এলাকার দুলাল চন্দ্র শীলের ছেলে নবমুসলিম মোঃ আব্দুল্লাহ হাওলাদার (২১) ও সোনাডাঙ্গা পশ্চিম বানিয়াখামার এলাকার মৃত গফ্ফার তালুকদারের ছেলে রুম্মান তালুকদারকে(২৮) গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)